ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উপড়ে ফেলার প্রত্যয় কাদেরের

ads

সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উপড়ে ফেলার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উৎপাটনের প্রত্যয় আমাদের।


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রবিবার (২১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


একই সময় উচ্চ শিক্ষা এবং উচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ওবায়দুল কাদের।


আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেওয়ার সময় ওবায়দুল কাদেরের সাথে দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page